শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

বাড়ির কাছে টিকা নিতে পেরে আমরা খুশি-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১

0Shares

ষ্টাফ রিপোর্টঃ

সারাদেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করোনার গণটিকা কার্যক্রম শুরু করা হয়েছে।

শনিবার (৭আগস্ট) সকাল ৯টা থেকে গোয়ালন্দ পৌরসভা সহ উজানচর , ছোট ভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে একযোগে এ গণটিকা কার্যক্রম শুরু হয়।

২৫বছরের উর্ধ্বে যেকোন নারী-পুরুষ পরিচয়পত্রের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে এ টিকা গ্রহন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব ও উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে স্ব-স্ব ইউনিয়নের নেত্রী বৃন্দ সহযোগিতা করছে।

এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে টিকাকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

উৎসব মুখর পরিবেশে সবাই টিকা নিতে আসলেও অনেকের মুখে ছিলনা মাস্ক। টিকা নিতে আসা সবাই এক জনের সাথে আরেকজন মিশে গাদাগাদি করেই লাইনে দারিয়ে থাকতে দেখা যায়। স্বাস্থ্যবিধির পুরাটাই ছিল উপেক্ষিত

কথা হয় ছোটভাকলা ইউনিয়ন পরিষদে টিকা নিতে আসা আকরাম খানের সাথে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে গনটিকা কার্যক্রম শুরু করায় আমাদের জন্য ভাল হয়েছে। আমরা গ্রামের মানুষ বাড়ির কাছে টিকা নিতে পেরে খুশি।

এদিকে গোয়ালন্দ পৌরসভা ও উপজেলার চার ইউনিয়নে টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুনসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বলেন, সরকারের গণটিকা কার্যক্রম বাস্তবায়ন করতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য বিভাগ সব ধরনের ব্যবস্থা প্রহন করেছে।আমরা প্রাথমিক ভাবে কোভিড-১৯ এর টিকা প্রত্যেকটি ইউনিয়নের টিকাদান কেন্দ্রের ৩’শ মানুষের মধ্যে প্রদান করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg