শিরোনাম
নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড পাংশায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে বাসে আগুনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে রাতের আঁধারে কৃষকের পেঁয়াজের চারা কেটে ও তুলে নষ্ট, ক্ষতি ৫০ হাজার টাকা

পাটুরিয়া-দৌলতদিয়ায় সীমিত পরিসরে চলছে ফেরি, কমছে বাড়ি ফেরা মানুষের চাপ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৯ মে, ২০২১

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ০৯ মে
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে দিনের বেলায় অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিসেবার কাজে পন্টুনে দুটি ফেরি নোঙ্গর করে রাখা হয়েছে।
রোববার দুপুরের পর থেকে ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কম দেখা গেছে। অ্যাম্বুলেন্স পার হওয়ার পাশাপাশি কিছু যাত্রী ও ছোট গাড়িও পারাপার হতে দেখা গেছে।
রোববার (০৯ মে) বেলা সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো.জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবালয় সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ‘ঢাকা-পাটুরিয়া মহাসড়কের দুটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। মহাসড়কে অপ্রত্যাশিত যাত্রী ও গাড়ি যেন চলতে না পারে, সেটা নিশ্চিত করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘পাটুরিয়া ঘাটের আইন শৃঙ্খলা রক্ষার্থে ৪০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের তেমন চাপ নেই।’
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) রাসেল আহমেদ বলেন, ‘সরকারি সিদ্ধান্তে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে, লাশবাহী ও রোগীবাহী গাড়ি পার করার সময় কিছু যাত্রীও পার হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg