শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

পাংশায় দলীয় কোন্দলে বিএনপির পার্টি অফিস ভাঙচুর

Lutfor Rahman / ১৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে দলের আরেক পক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

সোমবার (২৮ জানুয়ারী) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার মাছপাড়া বাজারে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের (হারুন গ্রুপ) অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে মাছপাড়ায় বিএনপির দুই গ্রুপের অন্ত কোন্দল চরমে পৌঁছেছে। গত রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি পদ প্রত্যাশী মো: আশরাফুল ইসলাম (হারুন গ্রুপ) ও চেয়ারম্যান প্রার্থী (সাবু গ্রুপ) আশরাফুল ইসলাম মিয়ার নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়।এসময় চেয়ারম্যান প্রার্থীর লোকজন গিয়ে যুবদল ও ছাত্রদলের পার্টি অফিস ভাংচুর করে।পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

মাছপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী ও ৪ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: লুৎফর রহমান বলেন, আমাদের প্রতিপক্ষের (সাবু গ্রুপ) লোকজন হারুন ভাইয়ের ছবি থাকায় অফিস ভাংচুর করেছে। তারা শুধু অফিসই ভাংচুর করে নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি ও ছিড়ে ফেলেছে। অফিসে ৫০ টি চেয়ারম্যান, দুইটি সাউন্ড বক্স, কম্পিউটার ও রাউটার ছিলো। কিছু চেয়ার ভাংচুর করেছে, বাকি জিনিসপত্র নিয়ে গেছে।

ইউনিয়ন যুবদলের সভাপতি পদ প্রত্যাশী (হারুন গ্রুপ) মো: আশরাফুল ইসলাম বলেন, চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম মিয়া ব্যক্তি কোন্দলের জের ধরে গত রাতে আমাদের পার্টি অফিস ভাঙচুর করে। আমি বিষয়টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছি।

ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম মিয়া (সাবু গ্রুপ) বলেন, বিএনপির অফিসের নাম করে কিছু উশৃংখল ছেলেপেলে ওখানে বসে আড্ডা মারত। আর ওই অফিস বসেই চাঁদাবাজি করতে। তাই আমার লোকজন ওই অফিস ভেঙে দিছে।

পাংশা মডেল থানার ওসি তদন্ত রাসেদুল ইসলাম বলেন, গত সোমবার সন্ধ্যায় মাছপাড়া বাজারে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থান এমন সংবাদে পুলিশ পাঠানো হয়।পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে কেউ কোন লিখত অভিযোগ দেয়নি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg