শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

পাংশায় জাতীয় জেল হত্যা দিবস পালিত।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় ৪ নেতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩রা নভেম্বর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ দিবস পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা আঃ লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল ওহাব মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, উপজেলা আঃ লীগের সাবেক সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আঃ লীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুবলীগের আহ্বায়ক ফজলুল হক ফরহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নাজমুল হাকিম রুমি, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওদুদ সরদার (অতুর), ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর মোঃ চাঁদ আলী সরদার।

জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg