শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

পাঁচ মাস পর দেশে ফিরলেন সাকিব

স্টাফ রিপোর্টার / ৫১১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

0Shares

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। আপাতত বনানীর বাসায়ই থাকবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। করোনাভাইরাস পরীক্ষা করানোর পর ফল ‘নেগেটিভ’ এলে শুরু হবে তার মাঠে ফেরার প্রস্তুতি।

সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২৮ অক্টোবর। অর্থাৎ ২৯ অক্টোবর থেকেই সাকিব আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন।

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামী ২৪ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে। সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার চার দিন আগে শুরু হবে সেই টেস্ট। তাই সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই টাইগার একাদশে সাকিবের নাম থাকার সম্ভাবনা রয়েছে।

দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পরই যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। সেখানে পৌঁছে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি হোটেলে ১৪ দিনের আইসোলেশন শেষে পরিবারের কাছে ফিরেন তিনি।

মূলত সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। গত ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এর আগে ২০১৫ সালের ৯ নভেম্বর প্রথম সন্তানের বাবা হন সাকিব।

বাংলাদেশ দলের হয়ে এ পর্যন্ত ৫৬ টেস্ট, ২০৬ ওয়ানডে ও ৭৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাকিব।

বাঁহাতি এই অলরাউন্ডার টেস্টে ৩৮৬২, ওয়ানডে ৬৩২৩ এবং টি-টোয়েন্টিতে ১৫৬৭ রান করেছেন। ক্রিকেটের সব ফরম্যাটে মোট ১৪ সেঞ্চুরি এবং ৮০টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg