শিরোনাম
রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের নিজস্ব এটিএম সেবা চালু রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা রাজবাড়ীর বহরপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ১০টি দোকান রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড দৌলতদিয়া ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজবাড়ী জেলা যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ৯ দিন পর শিকলবন্দি নিলয়কে উদ্ধার করল র‌্যাব গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয়

নৌকার প্রার্থী নজরুল ইসলাম মন্ডলকে গোয়ালন্দ পৌর বাসীর ফুলের শুভেচ্ছা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম// গোয়ালন্দ পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পাওয়ায় গতকাল ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে দৌলতদিয়া ফেরি ঘাটে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে নজরুল ইসলাম মন্ডলকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময় তাকে স্বাগত জানাতে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের শতশত দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ জনতা ফেরিঘাটে এসে জড়ো হন।

এরপর গোয়ালন্দ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন। সেখানে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন ও সাধারণ জনতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সি, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারন সম্পাদক বিল্পব ঘোষ, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলজার হোসেন মৃধা, মামুনুর রশিদ, উপ-দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক এনামূল হক লিটন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমূখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg