শিরোনাম
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত : সিইসি

স্টাফ রিপোর্টার / ৪৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

0Shares

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে রাজধানীর উত্তরার আই ই এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোটদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমেরিকায় নির্বাচন হয়, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন হয়। সেসব নির্বাচন থেকে আমাদের অনেক শেখার আছে। আমরা প্রতিনিয়ত শিক্ষা নিই। তবে আমাদের কাছ থেকে তাদেরও শিক্ষা-দীক্ষা নেওয়া উচিত।

কারণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চার-পাঁচ দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না। বাংলাদেশে আমরা ইভিএমের মাধ্যমে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভোট গণনা শেষ করতে পারি। এই জিনিস যুক্তরাষ্ট্রে নেই।

এসময় বিএনপি প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন জানিয়ে সিইসি বলেন, আমি সকাল থেকে প্রিজাইডিং অফিসার ও কন্ট্রোল রুমের মাধ্যমে খোঁজখবর নিয়েছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা নির্বাচন পরিপন্থী কিছু ঘটেনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg