শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

দৌলতদিয়া প্যানেল চেয়ারম্যান গনি মন্ডলকে গুলি করে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গনি মন্ডলকে (৬৫) গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে বেলা দেড় টার দিকে শতশত বিক্ষুব্ধ জনতা ও গনি মন্ডলের স্বজনেরা এ অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রকাশ করতে থাকে।তারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

এ সময় বিক্ষুব্ধ জনতার সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী।

এদিকে খবর পেয়ে একদল পুলিশসহ ঘটনাস্থলে আসেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর। তিনি তার বক্তব্যে আঃ গনি মন্ডলের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার মতো একজন ভালো মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের বিষয়ে বিক্ষোভকারীদেরকে আশ্বাস দেন। এরপর ২০ মিনিট পর অবরোধ তুলে নেয়া হয়। তবে আগামী ২ দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে আবারো মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন এই ভাইস চেয়ারম্যান।

৩১ মার্চ বুধবার রাত সাড়ে ১০ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গনি মন্ডল দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের টানা ৫ বারের নির্বাচিত সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। এ ছাড়া তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg