শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দৌলতদিয়ায় কথিত কবিরাজ দ্বারা রোগীর টিউমার অপারেশন

স্টাফ রিপোর্টার / ৬১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ মার্চ, ২০২১

0Shares

সোহাগ মিয়া গোয়ালন্দ রাজবাড়ী -গোয়ালন্দের দৌলতদিয়ার পোড়াভিটা এলাকার সিনেমা হলের সামনে গতকাল বিকেল ৩ ঘটিকায় মনোয়ার নামের এক মুদি দোকানদারকে অভিনব পদ্ধতিতে টিউমার অপারেশন করতে দেখা যায়।

টিউমার অপারেশনে জন্য রংপুর জেলার পীরগাছা উপজেলার হরিচরণ পাড়া গ্রামের মোঃ মোজাম্মেল হক নামের এক কবিরাজ কোনো প্রকার সেফটিক দ্রব্য ব্যবহার না করেই ম্যাচের কাঠি,ব্লেড ব্যবহার করে মুখের ডান চোয়ালের টিউমার অপারেশন করে। অপারেশন শেষে টিস্যু, ওয়ানটাইম টেপ ব্যবহার করে রোগীকে ব্যান্ডেজ করে দেন।

পরবর্তীতে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক রাসেল আহমেদ ও মোঃ সাজ্জাদ হোসেন এ অপারেশনের আংশিক দৃশ্য দেখে ঐ রোগীকে জিজ্ঞাসাবাদ করলে রোগী বলেন আমি স্বেচ্ছায় ২০০ শত টাকা ফি তে টিউমার অপারেশন করাই। কবিরাজের কোনো দোষ নেই। ছবিতে রোগীর পাশে কথিত সেই কবিরাজ মোজাম্মেল।

ভুক্তভোগী রোগির এরকম অভিনব চিকিৎসার কুফল সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠকদ্বয় বুঝিয়ে রাজি করার পর গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক হারুন অর রশীদ প্রাথমিক চিকিৎসা দেবার পর রোগীর পরিবারের সাথে রোগীকে হাসপাতালে রেফার করেন।

পরবর্তীতে গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মোঃ জুলফিকার আলীর পরামর্শে কাউন্সিলর জিন্নাত রেহেনার কাউন্সিলিংয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস পুনরায় অপারেশন করে ভুল চিকিৎসা হতে রোগীকে রক্ষা করে। এখন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের তত্বাবধায়নে চিকিৎসায় আছেন ভুক্তভোগী রোগী মনোয়ার।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg