শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দ পৌর ৯নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার / ৪৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

0Shares

সোহাগ মিয়া (গোয়ালন্দ)।
আসন্ন গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ড থেকে জনগণের মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ শফিকুল ইসলাম জনপ্রিয়তা বাড়ছে। এ ওয়ার্ডে তিনি হেভিওয়েট ও জনগণের পছন্দের প্রার্থী বলে মন্তব্য করছেন ঐ ওয়ার্ডের বাসিন্দারা। তাঁর প্রার্থীতাকে কেন্দ্র করে এলাকায় উচ্ছাস ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ৯ নং ওয়ার্ডে এখন পূর্ণ নির্বাচনী আমেজ চলছে। বাড়িতে বাড়িতে আলাপ আসন্ন গোয়ালন্দ পৌরসভা নির্বাচন নিয়ে। তবে কে হবে আগামীর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সেই ভাবনায় ব্যস্ত এলাকার জনগণ। এলাকায় বেশ কিছু সংখ্যক বাসিন্দার সঙ্গে আলাপচারিতায় দেখা গেছে তারা আশা করছেন এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সিলর প্রার্থীর চেয়ে এগিয়ে থাকবেন শফিকুল ইসলাম । তরুণ এই সমাজসেবকের জনপ্রিয়তা অনেক। শফিকুল ইসলামের পিতা মৃত আকবর আলী পরামানিক তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের আলম চৌধুরীপাড়ার বাসিন্দা।তার পিতা এলাকায় একজন সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন পিতার সততা ও ন্যায় নিষ্ঠার উপর বিশ্বাস রেখে এলাকার জনগণ আগামী ৫ বছরের জন্য এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে মোঃ শফিকুল ইসলামকে দেখতে চান। এ বিষয়ে ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা বলেন, শফিকুল ইসলাম ভাই আমাদের ওয়ার্ডে হেভিওয়েট প্রার্থী। তাঁর কোন বিকল্প নেই। তাঁর মতো সৎ,যোগ্য ও তারুণ্য নেতৃত্ব কাউন্সিলর হলে এলাকা বদলে যাবে। শফিকুল ইসলাম বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হলে অত্র ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখের বন্ধু হয়ে পাশে থাকতে চাই।জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন, অগ্রগতিতে কাজ করে যাবো। সততা ও ন্যায় আমার পুঁজি। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। ৯নং ওয়ার্ড বাসীর সেবা করার সুযোগ চেয়ে তিনি সকলের কাছে দোয়া এবং আগামী ১৪ ই ফেব্রুয়ারি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ।তিনি আরো বলেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা পৌরসভার তেমন কোন সুবিধা পায় নাই। সেই সকল মানুষের সুবিধা নিশ্চিত করাই আমার প্রধান কাজ হবে। তিনি আরো বলেন কাউন্সিলর নির্বাচিত হলে তার সম্মানীভাতা পৌরসভার ৯ নং ওয়ার্ডবাসীর যারা দারিদ্র আছেন তাদের মধ্যেই বিতরণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg