শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) হস্তক্ষেপে ৯ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

স্টাফ রিপোর্টার / ৫৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গোয়ালন্দ শিশু সংসদের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ১২ মার্চ শুক্রবার বিকেলে তাবাচ্ছুম ইসলাম তুলনা (১৫) নামের নবম শ্রেণির এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। সে দৌলতদিয়া সেদালপাড়া এলাকার আ. মমিন শেখের মেয়ে।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, তাবাচ্ছুম ইসলাম তুলনা নামের ওই কিশোরীর বাল্যবিয়ে কুষ্টিয়া সদরের ডেবরাভিটা এলাকার শুকুর আলীর ছেলে মো. মেহের আলীর সাথে আয়োজন করা হয়েছে। বিষয়টি গোয়ালন্দ শিশু সংসদের মাধ্যমে জানতে পেরে শুক্রবার বিকেলে কনের বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করে ছেলের বাবাকে সরকারি রশিদসহ ১০হাজার টাকা জরিমানা করা হয়। মেয়ের বাবা অতি দরিদ্র হওয়ায় তাকে অর্থ জরিমানা না করে ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়ার মুচলেকা নেয়া হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg