শিরোনাম
গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের নিজস্ব এটিএম সেবা চালু রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা রাজবাড়ীর বহরপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ১০টি দোকান রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড দৌলতদিয়া ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজবাড়ী জেলা যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ৯ দিন পর শিকলবন্দি নিলয়কে উদ্ধার করল র‌্যাব গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গোয়ালন্দে হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য পুরস্কৃত হলেন ওসি

স্টাফ রিপোর্টার / ৫৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ছয় মাস আগে সংঘটিত হওয়া হত্যার রহস্য উদঘাটন করে হত্যার সাথে জড়িত এক আসামীকে গ্রেপ্তার করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এরই পুরষ্কার হিসেবে হত্যা মামলার রহস্য উদঘাটনকারী টিমকে পুরুষ্কার প্রদান করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান
উল্যেখ্যঃগত ১৭ই জুলাই ২০২০ ইং তারিখে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন পৌরসভা ৫ নং ওয়ার্ডস্থ মুনজু সাহেবের ইটের ভাটার পশ্চিম পাশে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব পাশে শহিদ শেখ (২৩) নামের রিক্সা চালকের একটি লাশ পাওয়া যায়।
উক্ত বিষয়ে গোয়ালন্দঘাট থানার মামলা নং-১১, তারিখ-১৯/০৭/২০২০খ্রিঃ ধারা-৩০২/৩৭৯/৩৪ দণ্ডবিধি রুজু করা হয়।
পরবর্তীতে মামলার রহস্য উদঘাটনে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান নির্দেশক্রমে, অফিসার ইনচার্জ গোয়ালন্দঘাট থানা, তদন্তকারী কর্মকর্তা ও তার টিম গুরত্বপূর্ণ্য ভূমিকা পালন করে মামলার রহস্য উদঘাটনসহ পলাতক ১ জন আসামী গ্রেফতার করে।এই ভাল কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্-আল- তায়াবীর-কে পুরস্কার প্রদান করেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন , শেখ শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাজবাড়ি, ডি আই ওয়ান সাইদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ্-আল তায়াবীরসহ প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg