শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

গোয়ালন্দে বেগম ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১

0Shares

প্রতিনিধি, গোয়ালন্দ, রাজবাড়ী.

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়ালন্দ প্রপার হাই স্কুল মাঠে অনু্ষ্ঠিতত হয়।

সংকটে, সংগ্রামে নির্ভীক সহযাত্রী এই শ্লোগানকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

বিকেল ৬ টায় শুরু হওয়া অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ইউনুস হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,পৌর ৯ নং ওয়াডের কাউন্সিল নাসিরুদ্দিন রনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুস সালাম সিদ্দিকী, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি আজু শিকদার, বাহাদুর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম প্রমূখ।

আলোচনা সভা শেষে অবহেলিত ৬ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এদিকে বিকেলে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা আ.লীগের সভাপতি, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পোরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল প্রমূখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg