শিরোনাম
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অগ্রগতি, অবকাঠামো সমস্যার সমাধানের আশ্বাস রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ

গোয়ালন্দে বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলীকে আ.লীগ থেকে বহিষ্কার।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

0Shares

ষ্টাফ রিপোর্টার

রাজবাড়ীর গোয়ালন্দের ছোটভাকলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মিয়াকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিপ্লব ঘোষ  বলেন, মোহাম্মদ আলী মিয়া দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ছোটভাকলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। যেহেতু তিনি দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশগ্রহণ করছেন, সে কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কারর করা হয়েছে।

এর আগে তিনি গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ছোটভাকলা ইউপিতে দুবার চেয়ারম্যান ছিলেন। ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ছোটভাকলা ইউপি নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। নির্বাচনে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg