শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

গোয়ালন্দে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল –

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।

বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

সারা দেশের ন্যায় গোয়ালন্দেও জেলহত্যা দিবসের কর্মসূচি পালিত হচ্ছে। উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ধারণ করেছেন শোকের কালো ব্যাজ।

দিনটি উপলক্ষে বুধবার বেলা ১১ টায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়; উত্তোলন করা হয় কালো পতাকা। সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো।

পরে বেলা ১১.৩০টায় শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আলোচনা সভা, ফাতেহা পাঠ, মিলাদ ও মোনাজাতেও অংশ নেন দলের নেতাকর্মীরা।

এসময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি ছাড়াও উপস্থিত ছিলেন, উউপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ, এনায়েত হোসেন জাকির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনের পর মো. মোস্তফা মুন্সি বলেন, “বঙ্গবন্ধুর পর জাতীয় চারনেতাকে হত্যা করে দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখনকার চ্যালেঞ্জ। সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে এক হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করতে হবে।”

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg