শিরোনাম
রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড

গোয়ালন্দে গণস্বাস্থ্যে কেন্দ্রের এইডস বিষয়ক সচেতনতামূলক সভা-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে গনস্বাস্হ্য কেন্দ্রের উদ্যোগে এইচআইভি এইডস বিষয়ে সচেতনতা তৈরি ও প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংস্থাটি গোয়ালন্দের দৌলতদিয়ায় স্বাস্থ্যকেন্দ্র স্হাপন করে ১৯৯৭ সাল থেকে দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লী,দূর্গম চরবাসীসহ উপজেলার দরিদ্র জনসাধারণকে নানা ধরনের চিকিৎসা সেবা দিয়ে আসছে।

গোয়ালন্দ উপজেলা অফিসার্স ক্লাবে বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুনের সভাপতিত্ত্বে ও
করেন গনস্বাস্হ্য কেন্দ্রের সংগঠক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি, গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আমানত হোসেন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের উপদেষ্টা সুলতান মাহমুদ, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও গনস্বাস্হ্য কেন্দ্রের সহকারী পরিচালক ডাঃ মেহজাবিন চৌধুরী।

সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন দৌলতদিয়া গনস্বাস্হ্য কেন্দ্রের ইনচার্জ মোঃ জুলফিকার আলি।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বজলুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিকসহ প্রমূখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg