শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ

গোয়ালন্দে রেল ক্রসিং বিপদজনক

গোয়ালন্দে রেল ক্রসিং বিপদজনক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর বাজার এলাকায় রেলের লেভেল ক্রসিং যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এখানে ক্রসিংয়ের দুই পাশে গেটবেরিয়ার থাকলেও নেই কোনো গেটম্যান।

সোমবার (২৪ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুরে দৌলতদিয়া ঘাট থেকে ট্রেন গোয়ালন্দের দিকে আসছে এ সময় ট্রেনের সামনে দিয়েই অবাধে পারাপার হচ্ছে পথচারী ও যানবাহন। ঝুঁকি নিয়ে রেলের লেভেল ক্রসিং এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যায়।

স্থানীয় রাজ্জাক মন্ডল জানান, পৌরসভার মধ্যে বাজার এলাকায় এই রেলগেট টি একটি গুরুত্বপূর্ণ সড়ক যে সড়ক দিয়ে প্রতিদিন পথচারীসহ কয়েক হাজার রিকশা-ভ্যান এবং যানবাহনের চলাচল এ রাস্তা দিয়ে। এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে গেটম্যান না থাকায় আমরা আতঙ্কে রয়েছি ঝুঁকি নিয়ে রেলগেট পার হওয়া সময় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আসংখ্যা রয়েছে আমরা এর প্রতিকার চাই।

রেল ক্রসিংয়ের পাশে দোকানদার সজল বলেন, প্রায় এক বছর যাবত এখানে গেটম্যান নেই। দীর্ঘদিন এখানে গেটম্যান না থাকায় ট্রেন আসলেই মনে হয় হয়তো কেউ দুর্ঘটনার শিকার হতে পারে। আমরা দূরত্ব এর সমাধান চাই স্থায়ী একজন গেটম্যান চাই। দীর্ঘদিন রেলক্রসিং অরক্ষিত থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি রেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে গোয়ালন্দ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুনীল চন্দ্র সূএধর জানান, এ বাজার এলাকায় গেটম্যান নেই এই বিষয়টা আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন এমনটা আশ্বাস আমাদেরকে দিয়েছেন। প্রাথমিকভাবে এই গুরুত্বপূর্ণ পয়েন্টে যেন কোনো দুর্ঘটনা না ঘটে এ বিষয়ে আমাদের রেল পুলিশ সজাগ রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg