শিরোনাম
বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সেবামূলক কার্যক্রম

স্টাফ রিপোর্টার / ১৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নানা সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গোয়ালন্দ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক দেওয়ান। প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল।
সভা পরিচালনা করেন পৌর যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মন্ডল এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজু শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ আল রেজা ও মো. মনোয়ার হোসেন মিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম মোল্লা, মো. কাইয়ুম মোল্লা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাঈদ মোল্লা, মো. জসিম বেপারীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু বক্কার, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু এবং পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুক্তার মাহমুদ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যুবদলের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg