শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

গেয়ালন্দে সৌদি প্রবাসীর নিকট বিক্রি করা জমি ফের দখল করে পাকাঘর নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৫৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

0Shares

ফিরোজ আহমেদ ( গোয়ালন্দ)

রাজবাড়ীর গোয়ালন্দে প্রবাসীর নিকট জমি বিক্রি করে প্রতারনার ফাঁদে ফেলে সেই জমি ফের দখল করার অভিযোগ পাওয়া গেছে জমি বিক্রেতার বিরূদ্ধে । ৯ বছর আগে উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস হতে চুরি যাওয়া ১০৬ খানা দলিলের মধ্যে তাদের এই জমির দলিলটিও (নং ১০৮৬) ছিল।ওই জমির বর্তমান মূল্য প্রায় এক কোটি টাকা। জমি বিক্রেতা মুক্তার সরদার ফের জমির দখল নিতে নানা ধরনের হুমকি-ধামকি,মিথ্যা মামলা দেয়াসহ বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিচ্ছে। এমতাবস্হায় অসহায় প্রবাসীর পরিবার আদালতের আশ্রয় নিলে আদালত ওই জমিতে গত ২১ -১২-২০২০ তারিখে ১৪৪ ধারা জারি করে।কিন্তু চক্রটি এ অবস্হার মধ্যেও ওই জমিতে গত কয়েকদিন ধরে পাকা স্হাপনা নির্মানের পায়তারা করছে। এর আগে ৪/৫ বছর আগে একইভাবে জোরপূর্বক ওই জমির একাংশ দখল করে সেখানে চারচালা একটা ঘর নির্মান করে মুক্তার সরদার। ভুক্তভোগী প্রবাসী হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর কছিমদ্দিন পাড়ার সিদ্দিক শেখের ছেলে মোঃ মন্জুর আলম।তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন।২০১২ সালে পাশ্ববর্তী উত্তর উজানচর নছর উদ্দিন সরদার পাড়ার পৌরসভার ৩ নং ওয়ার্ড মোঃ চাঁদ আলী সরদারের পুত্র মুক্তার সরদারের কাছ থেকে অনেক কষ্টের ১৬ লক্ষ টাকা দিয়ে ৮৭ নং দাগের ১৬.১০ শতাংশ জমি তার স্ত্রী মোছাঃ সালেহা খাতুন ও ছোটভাই মোঃ মাসুদ শেখের নামে ক্রয় করেন।অতঃপর জমির দখল বুঝিয়া নিয়ে সেখানে তারা নানা জাতের বৃক্ষ রোপন করেন।কিন্তু সুচতুর মুক্তার সরদার নানা উপায়ে ওই জমি হতে প্রবাসীর পরিবারের দখল উচ্ছেদের পায়তারা শুরু করেছে। এ বিষয়ে প্রবাসী মন্জুর আলম মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, দলিল হারানোর সুযোগ নিয়ে সম্প্রতি সুচতুর মুক্তার সরদার ওই জমিতে পাকা স্হাপনা নির্মানের কাজ শুরু করে। আমার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের দলিল নিয়ে আসতে বলে এবং তাদেরকে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এলাকায় কয়েক দফা শালিস বৈঠকে হলেও তারা কারো কথায় কর্ণপাত করে না।আমার ধারনা সাব-রেজিস্টার অফিসে দলিল চুরির ঘটনায় মুক্তারের হাত রয়েছে। অভিযুক্ত মোক্তার হোসেন বলেন,আমি ওদের কাছে জমি বিক্রি করেছি সত্য কিন্তু জমিটি মহাসড়কের পাশে তাদের দাবিকৃত স্হানে নয়।ওরা মাঠ থেকে জমি নিতে পারে।দলিলে দলিল লেখক ভূল করেছিল।তিনি কোন অন্যায় করছেন না বলে দাবি করেন। এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা সাব-রেজিস্টার সাজ্জাদ হোসেন জানান,১০৬ খানা দলিল চুরির ঘটনায় ১০৮৬ নং দলিলটি ব্যাতিত অন্য কোন জমি নিয়ে কোন বিবাদ আছে বলে আমার জানা নাই।এই জমির দাতা মুক্তার সরদার অস্বীকার করলেও তাদের রেজিস্ট্রি বায়না দলিলের রেকর্ড তাদের ভলিয়ামে সংরক্ষিত আছে। সেখানে জমির চৌহদ্দিসহ যাবতীয় তথ্য উল্লেখ রয়েছে। রেজিস্ট্রি বায়নাও এক প্রকার স্বীকৃত দলিল। দলিলগুলো চুরির ঘটনায় আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলে তিনি জানান। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, শান্তি -শৃঙ্খলা রক্ষায় বিষয়টির প্রতি তাদের তীক্ষ্ন নজর রয়েছে। গোয়ালন্দে বিক্রিত জমির উপর এভাবে অবৈধভাবে পাকা স্হাপনা নির্মান কাজ শুরু করলে আদালত সেখানে ১৪৪ ধারা জারি করে নির্মান কাজ বন্ধ করে দেয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg