শিরোনাম
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুহুল আটক গোয়ালন্দে গাঁজাসহ আটক মজনুর ১৪ দিনের কারাদণ্ড রাজবাড়ী সদর থানার নতুন ওসি আনোয়ার হোসেনের দায়িত্ব গ্রহণ গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

গার্মেন্টস খোলার ঘোষণায় দৌলতদিয়া ঘাটে জনস্রোত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১১১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১

0Shares

গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধিঃ

দৌলতদিয়ায় ঢাকামুখী যাত্রীদের ঢল।
করোনা ভাইরাসের কারণে চলমান কঠোর লকডাউনে পোশাক -কারখানা খুলে দেয়ার খবরে দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়।

আজ শনিবার (৩১জুলাই) সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে বিভিন্ন উপায়ে দৌলতদিয়া ফেরিঘাটে আসছে যাত্রীরা।

গণপরিবহন বন্ধ থাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বিভিন্ন যানবাহনে মোটরসাইকেল, ভ্যানে, মিনি ট্রাকে, অটোরিকশায় ও পায়ে হেঁটে আসছেন দৌলতদিয়া ফেরিঘাটে। স্বাস্থ্য বিধি না মেনে ফেরিতে গাদাগাদি করে উঠছেন ঢাকামুখী যাত্রীরা।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ জামাল হোসেন জানায়, এ নৌরুটে জরুরি সেবার যানবহন ও যাত্রীদের চাপ বাড়ায় ছোট-বড় ১৬ টি ফেরি দিয়ে যাত্রী ও জরুরি সেবার যানবাহন পারাপার করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg