শিরোনাম
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩

গণস্বাস্থ্য কেন্দ্রের স্বল্পমূল্যে চোখের ছানি,মাংসবৃদ্ধির অপারেশন।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে স্বল্পমূল্যে চোখের ছানি,মাংস বৃদ্ধির অপারেশনসহ চোখের অন্যান্য সমস্যার সুচিকিৎসা করা হচ্ছে।

প্রতি শুক্রবার সকাল ৯ টা হতে দুপুর ১ টা এবং দুপুর ২ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত ঢাকা হতে আগত এমবিবিএস , এমপিএইচ,এফসিপিএস চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাঃ মোঃ ইকবাল হোসেন দিনব্যাপী রোগী দেখেন ও অপারেশন করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর নির্দেশনায় ‘গ্রামে চল গ্রাম গড়’ এই প্রতিপাদ্য মনে প্রাণে বিশ্বাস করে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা দল প্রতিটি উপজেলার ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে চোখের রোগী নির্বাচন করে খুবই অল্প খরচে সেবা প্রদান করে।

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ইনচার্জ রাজবাড়ী ডটকমকে জানান- গোয়ালন্দ উপজেলার চার ইউনিয়ন এক পৌরসভার দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে ২৪ ঘন্টা হাসপাতালে দুজন এমবিবিএস ডাক্তার ও সাত জন প্যারামেডিক সার্বক্ষনিক থাকেন।

এখানে স্বল্পমূল্যে প্যাথলজি পরীক্ষা,আল্ট্রা,ইসিজি ও নর্মাল ডেলিভারির ব্যবস্থা রয়েছে। দৌলতদিয়া যৌনপল্লীর কর্মীদের স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি মরণব্যাধী রোগের সচেতনতা বৃদ্ধি ও সুচিকিৎসার জন্য বিনামূল্যে এইচআইভি এইডস,হেপাটাইটিস- বি,সিফলিস,গনোরিয়া রোগ নির্নয়ের পরীক্ষা করা হয়।

তিনি আরও বলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের একটি স্বাস্থ্য বীমা বই ১০০শত টাকা দিয়ে করলে পরিবারের সবাই স্বল্পমূল্যে আমাদের এখানে সেবা নিতে পারে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg