শিরোনাম
রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা

কালুখালীতে পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

0Shares

জুয়েল সরদার, কালুখালী (রাজবাড়ী);

রাজবাড়ীর কালুখালীতে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে পাট বীজ উৎপাদনকারী চাষীদের ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১০ সেপ্টেম্বর সকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা পূর্নিমা হালদার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আজিম উল ইসলাম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আবু রায়হানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহন করে কালুখালীর ৭ ইউনিয়নের ৭৫ জন পাটচাষী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg