শিরোনাম
রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

করোনায় চলচ্চিত্রশিল্পকে বাঁচাতে ‘ভাসমান’ সিনেমা হল

Lutfor Rahman / ৫৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

0Shares

করোনাভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব দেশেই সিনেমা হলগুলো বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে চলচ্চিত্রশিল্পকে বাঁচাতে নতুন প্রক্রিয়ায় সিনেমা হল চালুর ব্যবস্থা করলো ইসরায়েল। তেল আবিবের এক লেকে, দুই মিটারের সামাজিক দূরত্ব মেনে, ৭০টি প্যাডেল বোটে বসে সিনেমা দেখার সুযোগ করে দেয়া হয়েছে। যাকে ‘ভাসমান’ সিনেমা হল বলা হচ্ছে।

রয়টার্সের খবরে জানানো হয়, বৃহস্পতিবার তেল আবিবের ভাসমান এই সিনেমা হলের দেখা মিলে। করোনাভাইরাস বাস্তবতায় ‘ভাসমান’ সিনেমা হল চালুর পরীক্ষামূলক প্রদর্শনী ছিলো ওই দিন।

করোনাভাইরাসের কারণে ঘরের বাইরে বিনোদন কেন্দ্রেগুলো বন্ধ হয়ে আছে। দেশটির নাগরিকদের তাই ঘরের বাইরে বিনোদন দিতেই এই ‘ভাসমান’ হল চালু করা হয়েছে। যেখানে দুই মিটারের সামাজিক দূরত্ব মেনে, প্যাডেল বোটে বসে ভাসতে ভাসতে সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা। বিনোদন দেওয়ার এই বিকল্প উদ্যোগ গ্রহণ করেছে তেল আবিব শহর কর্তৃপক্ষ।

তেল আবিব কর্তৃপক্ষ জানায়, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ‘ভাসমান’ হলে প্রতিদিন সন্ধ্যায় দুটি করে সিনেমা দেখার সুযোগ পাবে দর্শকরা। পরীক্ষামূলক প্রদর্শনীতে হাজির হয়েছিলেন দুইশ’র মতো দর্শক। প্রদর্শিত হয় ‘প্যাডিংটন টু’ সিনেমাটি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg