শিরোনাম
গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার

ইনডেক্সধারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার / ৫৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

0Shares

নিবন্ধন সনদধারী এবং নিবন্ধন বিহীন ইনডেক্সধারী শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য বিভাগীয় প্রার্থী হিসেবে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এসব শিক্ষককে আগের অভিজ্ঞতা ও সিনিয়রিটিসহ এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগ দিয়ে রায় দেয়া হয়েছে।

গতবছর দায়ের করা একটি রিট মামলার শুনানি শেষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ রায় দিয়েছেন বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার নূর মুহাম্মদ আজমী (মিল্লাত) দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইতোপূর্বে নীতিমালায় থাকলেও বেসরকারি (এমপিও) শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে চাকরি বহাল রেখে কর্মস্থল পরিবর্তনের কোনো সুযোগ ছিল না, বরং অন্য প্রতিষ্ঠানে নিয়োগের জন্যে অন্যান্য সকল প্রার্থীদের সাথে নতুন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হতো। আবার যাদের শুধু ইনডেক্স ছিল কিন্তু নিবন্ধন সনদ ছিলনা তারা নিয়োগের আবেদনের সুযোগ পেতেন না। এ জটিলতায় ভুক্তভোগী ৭১ জন শিক্ষক একটি রিট মামলা দায়ের করেন। মামলাটি মার্চ মাসে শুনানি হয়েছে। পরে কোর্ট বন্ধ থাকায় আজ রায় ঘোষণা হল।

তিনি আরও বলেন,‘নিবন্ধন সনদধারী এবং নিবন্ধন বিহীন ইনডেক্সধারী শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য বিভাগীয় প্রার্থী হিসেবে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে রায়ে এনটিআরসিএকে নির্দেশনা দেয়া হয়েছে।’

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg