শিরোনাম
রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দেয়া চিকিৎসা সরঞ্জাম রাজবাড়ী সদর হাসপাতালে হস্তান্তর

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

0Shares

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দেয়া চিকিৎসা সরঞ্জাম রাজবাড়ী সদর হাসপাতালে হস্তান্তর

কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি থেকে প্রেরিত চিকিৎসা সরঞ্জামাদি আজ (১৯ ডিসেম্বর) রাজবাড়ী সদর হাসপাতাল কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এই সকল চিকিৎসা সরঞ্জামাদি হাসপাতাল কতৃপক্ষের কাছে হস্তান্তর করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘কাজী ইরাদত আলী’। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধারক ডাঃ দীপক কুমার বিশ্বাস এই চিকিৎসা সরঞ্জামাদি গ্রহণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি উজির আলী শেখ,সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি এবং রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার।

যে সকল সরঞ্জামাদি প্রদান করা হয় সেগুলোর মধ্যে রয়েছে অক্সিজেন কনসেনট্রেটর, সার্জিক্যাল মাস্ক ১০০০ পিস, স্যানিটাইজার ৫০ পিস, পিপিই ২০ পিস, চশমা ১০ পিস, হেড ফুট ৩০ পিস, ফেয়ার এন্ড লাভলী সাবান ১৯২ পিস, সান প্রটেক্টর ২৮৮ পিস, সানসিল্ক শ্যাম্পু ৪৮ পিস, টারমারিক ফেস ওয়াশ ১৪৪ পিস, টারমারিক ক্রিম ৭২ পিস এবং পন্ডস ফেস ওয়াশ বড় ১৪ পিস ও ছোট ১৬ পিস।

সুকান্ত বিশ্বাস, রাজবাড়ী

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg