শিরোনাম
জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের সেরা ইউএনও গোয়ালন্দের সাথী দাস রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধ ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা, ৭টি ড্রেজার জব্দ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

0Shares

 

মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জের সদর উপজেলার জাগীর ব্রিজের নিচে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রেজার ব্যবসায়ীদের জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে সদর উপজেলার জাগীর ব্রিজের নিচে ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাতটি ড্রেজার জব্দ ও ১ লাখ টাকা করে জরিমানাসহ একজন ড্রেজার শ্রমিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন।
সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন জানান, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে সাতটি ড্রেজার জব্দ এবং ঘটনাস্থল থেকে ড্রেজার চালানো অবস্থায় দুইজনকে আটক করা হয়। আটককৃতদের ১ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থলে একজন অর্থদণ্ড পরিশোধ করায় অব্যাহতি প্রদান করা হয় এবং অন্যজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, জব্দকৃত সাতটি ড্রেজারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়। এসময় অবৈধ ড্রেজারের আনুমানিক ৪০০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg