শিরোনাম
পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে আসছেন অর্থ উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গোয়ালন্দে পাচারের সময় সরকারি সার আটক, অস্ত্রের ভয় দেখিয়ে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শনে পুলিশ সুপার, শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার আহ্বান গোয়ালন্দে ন্যায্যমূল্যে সার সরবরাহসহ ১০ দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীর মাথা থেঁতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার বালিয়াকান্দিতে শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধের অভিযোগ, প্রথম কর্মদিবসেই পরিস্থিতি শান্ত করে প্রশংসিত ইউএনও মুরাদ ইসলাম রাজবাড়ীতে গণশুনানি: নাগরিকদের অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির গোয়ালন্দে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের সচেতন করলেন ওসি পাংশায় সচল পাইপগান ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

সবগুলো পন্টুন চালুর আশ্বাস দিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার / ৬৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

0Shares

মিঠুন গোস্বামী।।

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট পরিদর্শনে এসে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেছেন, সমন্বিত কাজের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে দৌলতদিয়া ঘাটের সবগুলো পল্টুন আজই চালু করা হবে। সবাই একসঙ্গে কাজ করলে অবশ্যই আমরা সবধরনের ঝুঁকি মোকাবিলা করতে পারবো।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে দৌলতদিয়া ঘাটে এসে সাংবাদিকদের বলেন, আসন্ন ঈদে ঘরমুখো মানুষ যাতে কোনো রকম ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত সকল কাজ আমরা রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে সমন্বয় করে বাস্তবায়ন করব।

এসময় তিনি ঘাটের সংযোগ সড়কগুলো আজকের মধ্যেই সংস্কার করার জন্য নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন করার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন পাঠান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি প্রমুখ।

উল্লেখ্য, পদ্মার পানি অব্যাহত বৃদ্ধির কারণে দৌলতদিয়ার সবগুলো ফেরিঘাট ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে ৩ ও ৬ নং ফেরিঘাটের পল্টুনের সংযোগ সড়ক পানিতে তলিয়ে গেছে এবং সেটি সাময়িক বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

অন্যদিকে আজ সকালে ৩নং পল্টুনের সংযোগ সড়কে একটি ট্রাক উল্টে গেলে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।

বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলছে এবং দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ১১৯ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg