শিরোনাম
গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা দৌলতদিয়ায় চোরাই মালামাল ও বিদেশি মদ উদ্ধারের ঘটনায় বিএনপি নেতাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুই মামলা

রাজবাড়ী সার্কেল ও LBDA এর যৌথ আয়োজনে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প

স্টাফ রিপোর্টার / ৬৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২০
Local Blood Donar Association

0Shares

শনিবার (৮ আগষ্ট) ২০২০ দুপুরে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন প্রকল্পে রাজবাড়ী সার্কেল  ও LBDA (Local Blood Donar Association) এর যৌথ আয়োজনে ফ্রী মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প করা হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বিদ্যুৎ কুন্ডু (SACMO), রফিকুল ইসলাম রানা (CHCP)। তারা উপস্থিত সবার মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের বিভিন্ন পরামর্শ দেন। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করা, সাবান দিয়ে হাত ধোয়া এবং কিভাবে হাত ধুতে হবে তা বলে দেন এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী সার্কেল অনলাইন প্লাটফর্মের ফাউন্ডার মো: শামসুজ্জামান (শামস্ সোহাগ) এবং এডমিন জুবায়েদ হাসান রাকিব। আরও ছিলেন, নাজমুজ্জামান মুকুল, রাজবাড়ী সার্কেল এডিটর সাকিব ও প্রতিনিধি দিপ্ত ও অঙ্কন।

Local Blood Donar Association

আরও উপস্থিত ছিলেন LBDA এর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আহমেদ, মহিদুল ইসলাম (সহ সভাপতি), আদিবা জামান দিশা (যুগ্ন সম্পাদক), শাহরীমা আফরোজা শ্রাবণী (দপ্তর সম্পাদক)। তারা বলেন

“একটি জীবন, একটি জাতি, রক্তই হোক আত্মার স্মৃতি ”

এই স্লোগানকে সামনে রেখে রক্ত দিয়ে মানুষকে সহযোগীতা করতে ২০১৫ থেকে সংগঠনটির পথচলা শুরু হয়। ইতিমধ্যে রক্তের প্রয়োজনে অনেকেই আমাদের কাছে আসছেন এবং আমরা বিনামূল্যে রক্ত দিয়ে তাদের সহযোগীতা করছি। তাছাড়া সকল সদস্যদের প্রচেষ্টায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অব্যহত রয়েছে। যে কোন সময় রক্তের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg