শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীতে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে ট্রাকচাপায় নিহত ২

স্টাফ রিপোর্টার / ১৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, 

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে একটি ফিলিং স্টেশনে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন এক ট্রাক মালিক ও আরেক ট্রাকের হেলপার।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টা ৯ মিনিটে গোয়ালন্দ মোড়ে অবস্থিত সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া এলাকার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ড্রাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নেওয়ার জন্য সপ্তবর্ণা ফিলিং স্টেশনে আসেন। ট্রাক থেকে নেমে তিনি ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন। একই সময় ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়াও তার ট্রাক সিরিয়ালে রেখে মেশিনের সামনে অপেক্ষা করছিলেন। তখন একটি মাহেন্দ্র গাড়ি মেশিন থেকে তেল নিচ্ছিল।

এ সময় একটি ট্রাক বেপরোয়া গতিতে ফিলিং স্টেশনে ঢুকে পেছন থেকে মাহেন্দ্র গাড়িটিকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটির সামনে দাঁড়িয়ে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg