শিরোনাম
রাজবাড়ীতে উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট পদ্মায় নৌপুলিশের অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১ গোয়ালন্দে প্রেমের ফাঁ/দে ফেলে স্কুলছাত্রীকে সংঘ/বদ্ধ ধর্ষ/ণের অভিযোগ রাজবাড়ীর পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারসহ ৬২ জনকে জেলা পরিষদের অনুদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মুরাদ, ১৬ দিন পর দেশে ফিরল মরদেহ রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মধু গ্রেফতার গোয়ালন্দে চার প্রতিবন্ধীর পাশে ইউএনও সাথী দাস সংবাদ প্রকাশের পরই দ্রুত পদক্ষেপ রাজবাড়ীর পাংশায় মাদকবিরোধী অভিযান: তিনজন গ্রেফতার, জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা গোয়ালন্দে র‌্যাব-১০ এর সফল অভিযান, ২০ কেজি গাঁজাসহ আটক ৩

রাজবাড়ীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় জেলা পরিষদের বিশেষ উদ্যোগ

স্টাফ রিপোর্টার / ৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার,আজ বৃহস্পতিবার  ২৩ এপ্রিল  এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্থাপন করা হয়েছে বিশেষ ‘হেল্পডেস্ক’ ও ‘বিশ্রামাগার’।

জেলা পরিষদের সম্মানিত প্রশাসক আব্দুস সালাম মিয়া-এর সার্বিক ব্যবস্থাপনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। পরীক্ষার সময় অভিভাবকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিশ্রামাগারে বসার সুব্যবস্থা, সুপেয় পানি, খাবার স্যালাইন ও হালকা নাস্তার ব্যবস্থা রাখা হয়েছে।

পরীক্ষা চলাকালীন সময়ে জেলা পরিষদ প্রশাসক নিজেই হেল্পডেস্ক পরিদর্শন করেন এবং অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমরা সবসময় পাশে আছি। যেকোনো প্রয়োজনে হেল্পডেস্কে যোগাযোগ করার আহ্বান জানাই।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাসেল শেখ, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল প্রামানিক ও সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, এবং রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই মানবিক উদ্যোগে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য জেলা পরিষদ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg