শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ বিমানের ফ্লাইটে হাতাহাতির অভিযোগে লন্ডনে আটক ৭ যাত্রী

স্টাফ রিপোর্টার / ৩৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

0Shares

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি ফ্লাইটে হাতাহাতির অভিযোগে ৭ যাত্রীকে আটক করেছে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল।

বুধবার (২৫ মে) সিলেট থেকে সরাসরি লন্ডনগামী বিমানের ওই ফ্লাইটে এই হাতাহাতির ঘটনা ঘটে। তবে ওই ৭ যাত্রীর পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই ফ্লাইটের এক যাত্রী গালিগালাজ করছেন এবং দুই নারী যাত্রীর সঙ্গে হাতাহাতি করছেন।

আবু সালেহ মোস্তফা কামাল এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, “আমরা যতদূর জানতে পেরেছি, সামনের এক যাত্রীর পায়ের সঙ্গে পা লেগে যাওয়ায় ঘটনার সূত্রপাত হয়। পড়ে সেটা হাতাহাতির পর্যায়ে যায়। বিষয়টি খুবই দুঃখজনক যে, বিমানের কয়েকজন যাত্রী এ ধরনের অশোভন ঘটনা ঘটিয়েছেন।”

তিনি জানান, কেবিন ক্রুরা স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর অনুযায়ী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করান। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা বিষয়টি জানান। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের তারা চিহ্নিত করেন। পড়ে এ ঘটনায় সংশ্লিষ্ট ৭ যাত্রীকে আটক করে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg