শিরোনাম
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা

জুলাই সনদে বিএনপির স্বাক্ষর না থাকা জাতির সঙ্গে প্রতারণা: রুহুল কবির রিজভী

স্টাফ রিপোর্টার / ১৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর চূড়ান্ত হলেও সেখানে বিএনপির স্বাক্ষর নেই। এটা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে জন্মান্ধ গফুর মল্লিকের (৮০) বাড়িতে আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,ড. ইউনূসকে সবাই সম্মান করে। কিন্তু তার নেতৃত্বে গঠিত কমিশনের মাধ্যমে বিএনপির স্বাক্ষর বাদ দেওয়ার ঘটনা দুঃখজনক। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন,বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছি। তারেক রহমান জনগণকে ঐক্যবদ্ধ করেছেন, গণতন্ত্রের পথে বিজয়ের দিকনির্দেশনা দিচ্ছেন। শেখ হাসিনার পতনের পর মানুষ আজ কিছুটা হলেও স্বাধীনভাবে কথা বলতে পারছে।

রিজভী অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের ভেজাল জুলাই সনদ জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়। আমরা আশাবাদী সংবিধান ও জনগণের স্বার্থ অগ্রাধিকার পেলে দেশে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. খালেদ পাভেলসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জন্মান্ধ গফুর মল্লিক বহু বছর ধরে নারকেলের নাড়ু, বাদাম ও টেস্টি হজমি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। বয়স ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও কখনও ভিক্ষা চাননি। তার দুর্দশার সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg