শিরোনাম
গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই

ছাতকে একসাথে পুলিশের চার কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৪৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

0Shares

ছাতকে থানায় দীর্ঘদিন যাবত চার কর্মরত অফিসার এস আই শামিম আকঞ্জী, এস আই দেবাশীষ সুত্রধর, এস আই সৈয়দ আব্দুল মান্নান ও এএসআই ইলিয়াস সোহেল কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। ছাতক থানায় শনিবার রাতে ছাতক থানা অফিসার ইনচার্জের রুমে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন ছাতক থানায় আমাদের বিদায়ী চার অফিসার অনেক দক্ষতার সাথে দায়িত্ব পালন ও আইন শৃঙ্খলা রক্ষা করে গেছেন। আজ তাদেরকে বিদায় দিতে গিয়ে বলতে হয় দক্ষতার সহিত কাজ আপনাদেরকে এগিয়ে যেতে হবে। বিদায়ী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ওসি(অপারেশন) মিজানুর রহমান, এস আই হাবিবুর রহমান পিপিএম, দিলোয়ার হোসেন, লিটন চন্দ্র রায়, পীযূষ দেবনাথ, মঙ্গল বিকাশ চাকমা, ইয়াসিন মুন্সি, আনোয়ার হোসেন, মহিন উদ্দিন, আতিকুল আলম খন্দকার, সাইফুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, সুমন কুমার গোপ, মহিউদ্দিন, আতিকুল ইসলাম সহ অন্যান্য অফিসার ও কনেষ্ঠবলবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ীদের হাতে উপহার তুলে দেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, ওসি(অপারেশন) মিজানুর রহমান সহ অফিসারবন্দ।

সেলিম মাহবুব
ছাতক, সুনামগঞ্জ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg