শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার / ৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের আওতায় পৌরসভা ও চারটি ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আবেদন আহ্বান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২ জুন) গোয়ালন্দ উপজেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গোয়ালন্দ পৌরসভার জন্য ৫০টি এবং দেবগ্রাম, ছোটভাকলা, উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের জন্য মোট ৩৪০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বরাদ্দ পাওয়া গেছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, যেসব দুস্থ ও অসহায় পরিবারের স্বাস্থ্যসম্মত টয়লেট নেই, তারা আগামী তিন দিনের মধ্যে নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফরম সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই শেষে প্রকৃত উপকারভোগীদের মধ্যে টয়লেট বিতরণ করা হবে। টয়লেট পেতে সরকারি নির্ধারিত ফি ছাড়া কোনো অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে না। এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য নাগরিকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের আওতায় প্রাপ্ত টয়লেটগুলো প্রকৃত উপকারভোগীদের মাঝে বিতরণের লক্ষ্যে আবেদন আহ্বান করা হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যাদের প্রকৃত প্রয়োজন রয়েছে, তাদের কাছেই এসব টয়লেট পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে গোয়ালন্দ উপজেলার স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং জনস্বাস্থ্য ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg