শিরোনাম
দৌলতদিয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতারা দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির অভিযোগ, পালিয়ে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী রাজবাড়ীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম পাংশায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুহুল আটক গোয়ালন্দে গাঁজাসহ আটক মজনুর ১৪ দিনের কারাদণ্ড রাজবাড়ী সদর থানার নতুন ওসি আনোয়ার হোসেনের দায়িত্ব গ্রহণ গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার / ১৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

0Shares

জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা, অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার: আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ, দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোটাস কলেজিয়েট স্কুলের পরিচালক মো. গোলাপ আলী শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের জুনিয়র শাখার প্রধান শিক্ষক হেলাল মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান খান।

এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মামুনুর রশীদ, পরিচালক খালেদা আক্তার, উভয় শাখার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসএসসি-২০২২ ও এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি ২০২৫ সালের জুনিয়র বৃত্তি ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এসএসসি-২০২২ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা হলেন তাসনুর আক্তার মৌলী, আরদী মাহমুদ ইকরা, মো. আলহাজ্ব খান ও সাগর তাসনিন শওকত সাবা। অন্যদিকে, এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন সোহাগ মোল্লা, উৎস ঘোষিত, কেয়া আক্তার ও মোছা. আমাত জান্নাত অর্নি।

এ ছাড়া ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মো. ইফরান কাদের, রুমেইশা বিনতে রিহা, এস. এম. সিয়াম ও মোছা. সুরাইয়া আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী রাফ খানসান, স্নিগ্ধা মণ্ডল, রাফিউল হাসান আভিন ও আরাফাত শেখকেও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইফুল হুদা বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ, নৈতিক মূল্যবোধ গঠন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের শিক্ষাজীবনের ভিত্তি মজবুত করতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত লোটাস কলেজিয়েট স্কুলটি গোয়ালন্দে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg