শিরোনাম
রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত মনোনীত হয়েছেন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল

স্টাফ রিপোর্টার / ৫৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২০

0Shares

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত হয়েছেন। তিনি ছাড়াও এই ফোরামের অন্যান্য দূত হিসেবে মনোনীত হয়েছেন, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা ও কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপ্নু।

সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বর্তমানে বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে তাঁর পরিচালিত সূচনা ফাউন্ডেশন বাংলাদেশে মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। তিনি ডব্লিউএইচওর মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলে থেকেও কাজ করে যাচ্ছেন।

মানসিক স্বাস্থ্য ও অটিজম নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে ২০১৪ সালে সায়মা ওয়াজেদকে ‘এক্সেলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ড’ প্রদান করে। বাংলাদেশে অটিজম বিষয়ক বিভিন্ন নীতি নির্ধারণে উল্লেখযোগ্য সাফল্য লাভের পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে অটিজম বিষয়ক ‘শুভেচ্ছা দূত’ হিসেবে সায়মা ওয়াজেদ কাজ করছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg