শিরোনাম
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অগ্রগতি, অবকাঠামো সমস্যার সমাধানের আশ্বাস রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ

কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কোরিয়া প্রবাসী বাংলাদেশীদের নিয়ে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ৬৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২০

0Shares

জাহিদ খান, দক্ষিণ কোরিয়া থেকে||

আজ (২৬ জুলাই) দক্ষিণ কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয় ও কোরিয়া কেমিক্যাল ম্যানেজমেন্ট এসোসিয়েশনের পরিচালনায় ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া’র আয়োজনে আয়োজিত হলো কোম্পানির রাসায়নিক পদার্থ সম্বলিত নিরাপত্তা প্রশিক্ষণ। সিউলের কোরিয়া ফরেইন ওয়ার্কার্স সাপোর্ট সেন্টারে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয় তথ্যবহুল এই প্রশিক্ষণটি।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর লি ইয়ে সুল এবং অ্যাকশন অফিসার ছোয়ে গিয়ং বোক।

এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষনার্থীরা কোম্পানির রাসায়নিক দূর্ঘটনা, ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকে নিজেকে রক্ষা, ক্ষতিকর রাসায়নিকের নিরাপদ রক্ষনাবেক্ষন পদ্ধতি, ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরিধান ও রাসায়নিক দূর্ঘটনায় প্রতিক্রিয়া এবং প্রাথমিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবগত হয়েছেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া’র সদস্যবৃন্দ ছাড়াও কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত সার্টিফিকেট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg