শিরোনাম
দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান

কাজী হেদায়েত হোসেনের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ৬১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ীতে নানা আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, গণপরিষদ সদস্য, তৎকালীন গোয়ালন্দ মহকুমার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

আজ ১৮ আগস্ট মঙ্গলবার বিকালে প্রথমে শোক র‌্যালী বের করা হয়,শোক র‌্যালীটি রাজবাড়ী শহরের প্রধান সড়ক হয়ে মরহুমের বাসভবন কবর জিয়ারত করে একই স্থানে এসে শেষ হয়। এরপর দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মরহুম কাজী হেদায়েত হোসেনের পুত্র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট গণেশ নারায়ণ চৌধুরী ও হেদায়েত আলী সোহ্রাব, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, উপ-দপ্তর সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নূর মোহাম্মদ ভুঁইয়া, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবু বককার খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলী,কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগ নেত্রী মেহেদী হাচিনা পারভীন, প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ও পৌর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সহ-সভাপতি নাহিদুল আলম রাজু সহ দলের নেতা কর্মী, এবং সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা কর্মসূচীতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট সফিকুল হোসেন।

বক্তাগণ মরহুম কাজী হেদায়েত হোসেনের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন। সবশেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন রাজবাড়ীর ২৮ কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেলিম দেওয়ান। পরে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য ১৯৭৫ সালের ১৮ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মাত্র ৩ দিনের মাথায় প্রতিক্রিয়াশীল চক্র রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই সহযোগীকে গুলি করে হত্যা করে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg