শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

এলবিডিএ ইয়ুথ ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার / ৩৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

0Shares

“একটি জীবন একটি জাতি, রক্তই হোক আত্মার স্মৃতি” এই প্রতিপাদ্য কে ধারন করে ২০১৫ সালে পথ চলা শুরু করা রক্তদান নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন এলবিডিএ (লোকাল ব্লাড ডোনার্স এসোসিয়েশন) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো আজ।

আজ দুপুর ২ টায় রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের মিলানায়তনে আলোচনা সভা এবং কেক কাটার মধ্যে দিয়ে উদযাপিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এসময়ে উপস্থিত ছিলেন এলবিডিএ এর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোহম্মদ সাকিব, সহ সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদমান সাকিব রাফি, যুগ্ম সাধারন সম্পাদক আদিবা জামান দিশা, কোষাধ্যক্ষ আসমা হক উর্মি, দপ্তর সম্পাদক শাহরিমা আফরোজ শ্রাবনী,এলবিডিএ বানিবহ ইউনিটের সভাপতি মোঃ হেলাল।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার সাবেক সিভিল সার্জন ডাঃ রহিম বক্স, বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ নূজহাত সুলতানা, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আক্কাস আলী মন্ডল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এলবিডিএ এর সভাপতি সৈয়দ মোহম্মদ সাকিব। আলোচনা সভার সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন। সভার সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেন সাদমান সাকিব রাফি।

সভায় বক্তারা রক্তদানের মত সামাজিক আন্দোলনে তরুণ স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসাকে সাধুবাদ জানিয়ে বলেনন এাব তরুণ স্বেচ্ছাসেবকদের জন্যই রক্ত বাণিজ্য এবং বাণিজ্যিক ভাবে রক্তদান নির্মূল সম্ভব হয়েছে।

আলেচনা পর্বের শেষে অতিথিবৃন্দ এবং এলবিডিএ এর সদস্যরা কেক কাটেন।

সুকান্ত বিশ্বাস, রাজবাড়ী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg