শিরোনাম
পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন

কালুখালীতে ১৪৪ ধারা জারি- জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার / ১১৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ীর কালুখালীর মাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধার ছেলে রবিউল বিশ্বাস হত্যাকান্ডের ঘটনায় আগামীকাল সোমবার পক্ষে – বিপক্ষে মানববন্ধনের আবেদন করা হয়েছে। সোমবার একই স্থানে একই সময়ে মানববন্ধনের আবেদন করাতে কোন পক্ষকেই ওই কর্মসূচী পালনের অনুমতি প্রদান করা হয়নি বলে জানিয়েছেন প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট দিলসাদ বেগম। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ কথা বলেছেন।

নিহত রবিউলের বড় বোন ও কালুখালীর মাজবাড়ী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আমেনা খাতুন গত ৫ সেপ্টেম্বর রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। তার ভাইয়ের হত্যাকারীদের বিচারের দাবীতে আগামী ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় কালুখালীর চাঁদপুর বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করবে এলাকাবাসী। একই ভাবে একই স্থানে, একই সময় অপর আরেকটি পক্ষও পাল্টা মানববন্ধন কর্মসূচী আহবান করে। এজন্য রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট তাদের কর্মসূচি পালনের অনুমতি প্রদান করা হয় নাই।

রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট দিলসাদ বেগম জানান, পাল্টা-পাল্টি কর্মসূচী প্রসঙ্গে একই স্থানে ও একই সময় মানববন্ধনের আবেদন করায় কোন পক্ষকেই ওই কর্মসূচী পালনের অনুমতি প্রদান করা হয়নি। প্রয়োজনে সেখানে ১৪৪ ধারা জারি করা হতে পারে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg