শিরোনাম
পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন

“অনলাইন ক্লাস পরিচালনায় সারা দেশের মধ্যে রাজবাড়ী জেলার দ্বিতীয় স্থান অর্জন”

স্টাফ রিপোর্টার / ৬৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

0Shares

করোনা মহামরিতে যখন সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে তখন শিক্ষাকার্যক্রম চলিয়ে নেওয়ার ক্ষেত্রে অনলাইন মাধ্যম থেকে আর কি ভালো হতে পারে? তারই ধারাবাহিকতায়
রাজবাড়ী জেলার জেলা প্রশাসক দিলসাদ বেগম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খন্দকার মুশফিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে, রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার আন্তরিকতা ও রাজবাড়ী জেলার উপজেলাসমূহের উপজেলা নির্বাহী অফিসারগণসহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের তদারকিতে এবং রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতায় অনলাইন ক্লাস পরিচালনার ক্ষেত্রে সারা দেশের মধ্যে রাজবাড়ী জেলা জুলাই ২০২০ মাসে ৪র্থ স্থান এবং আগস্ট ২০২০ মাসে ২য় স্থান অর্জন করে।

রাজবাড়ী জেলার দ্বিতীয় স্থান অর্জন”

রাজবাড়ী জেলার এ সাফল্যে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ যে সকল শিক্ষকগণ নিরলসভাবে এবং আন্তরিকতার সাথে অনলাইন ক্লাস পরিচালনা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান। এছাড়াও অনলাইন ক্লাস গুলো টেলিভিশনে সম্প্রচার করার জন্য রাজবাড়ী কেবল নিউজ (RCN) নেটওয়ার্ক-এর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদেরকেও ধন্যবাদ জানান।

রাজবাড়ী জেলার শিক্ষার গুণগত মান বৃদ্ধিসহ বর্তমান এ সাফল্য ধরে রাখতে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে সদয় নির্দেশনা প্রদান করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg