শিরোনাম
পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন

জয়া হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৫৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

0Shares

বুধবার সকাল ১০ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ফাল্গুনি বিশ্বাস জয়া হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রসেনজীৎ কুমার রায় সভাপতি আব্দুল হালিম বাবু ও সাধারণ সম্পাদক রিপন একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে মৃত জয়ার মা আন্না রাণী ,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রসেনজীৎ কুমার রায় সভাপতি আব্দুল হালিম বাবু ও সাধারণ সম্পাদক রিপন বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য গত ৪ আগষ্ট রাজবাড়ী পৌর এলাকার লক্ষীকোল গ্রামের দুলাল সরকারের মেয়ে ফাল্গুনি বিশ্বাস জয়াকে (২০)চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামের শ্বশুড়বাড়িতে হত্যা করা হয়।

মৃত জয়ার পরিবার সূত্রে জানা যায়, “জামাই বাসুদেব বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে জয়ার ওপর নির্যাতন চালাতো। কয়েকবার তাকে টাকাও দেয়া হয়েছে। সম্প্রতি নির্যাতনের মাত্রা অনেক বেড়ে গিয়েছিলো। ছোটখাটো বা তুচ্ছ বিষয় নিয়েই জয়াকে মারধর করতো জামাই বাসুদেব। তারা অভিযোগ করে বলেন, বাসুদেবের বড় ভাই হারাধন বিশ্বাসের স্ত্রী মনজু বিশ্বাসের সঙ্গে আমাদের জামাই বাসুদেব বিশ্বাসের পরকীয়া সম্পর্ক দীর্ঘদিনের। তাদের একান্তে থাকার দৃশ্য দেখে ফেলার কারণেই জয়াকে হত্যা করে রান্না ঘরের আড়ায় ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করতে থাকে জয়ার শ্বশুড় বাড়ির লোকজন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg