ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দাদপুর বাজার কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয় ৩১ আগস্ট (সোমবার) দুপুরে । রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলওয়ে স্টেশন সংলগ্ন খালেক প্রমাণিক মার্কেটের দ্বিতীয় তলায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষনা করেন মো. মাহবুব-উল-আলম, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ সারা দেশে ৩ টি উপ-শাখা ও ৪১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং দাদপুর বাজার কেন্দ্র থেকে যুক্ত ছিলেন মো. কামরুজ্জামান, হেড অফ বেঞ্চ রাজবাড়ী। আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজবাড়ী শাখার কর্মকর্তাগণ।
এর আগে এজেন্ট ব্যাংকিং দাদপুর বাজার কেন্দ্রের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. আতাহার হোসেন তকদীর-চেয়ারম্যান খানগঞ্জ ইউপি, আব্দুল মালেক প্রমাণিক – সাবেক চেয়ারম্যান খানগঞ্জ ইউপি, উপস্থিত ছিলেন দাদপুর হাট বণিক সমিতির সভাপতি আরিফুর রহমান শামীমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইসলামী এজেন্ট ব্যাংকিং বেলগাছি বাজারে
দাদপুর বাজার কেন্দ্রের এজেন্ট মেসার্স তারেক ট্রেডার্স এর স্বত্বাধিকারী তারিকুল হাসান রাজবাড়ী টেলিগ্রাফকে জানান মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেবার জন্য এই এজেন্ট ব্যাংকিং আউটলেট জনগণের সেবায় নিয়োজিত থাকবে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শাখা নেই এমন অঞ্চলে ব্যাংকিং সেবা দিতে এজেন্ট ব্যাংকিং চালু করেছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের হিসাব খোলা, নগদ জমা ও উত্তোলন করতে পারবেন। এছাড়া বিদেশ থেকে আসা রেমিট্যান্সের প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ, ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর, অ্যাকাউন্ট ব্যালেন্স জানা, ইন্টারনেট ব্যাংকিংসহ যে কোনো ধরনের সেবা নেয়া যাবে।
আসাদুজ্জামান নূর