শিরোনাম
পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন

ছাতকে জনকল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে স্বেচ্ছাশ্রমে দৃষ্টি নন্দন বাঁশের সাটারিং সাঁকো নির্মাণ

স্টাফ রিপোর্টার / ৪৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

0Shares

ছাতকে যাতায়াতের সুবিধার জন্য নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে খালের উপর বাঁশের সাটারিং সাঁকো নির্মাণ করা হয়েছে। ফাউন্ডেশনের অর্থায়নে নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে প্রায় ১০ হাজার টাকা ব্যয়ে বাঁশের তৈরী এ সাটারিং সাঁকো নির্মাণ করেন। ফলে একটি পাড়ার প্রায় অর্ধশত পরিবারের কয়েক শ’ মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হয়। জানা যায়, নোয়ারাই ইউনিয়নের রাজারগাও গ্রামের কালিপশী পাড়ার মানুষ গ্রামের খালে একটি সাঁকোর জন্য দীর্ঘদিন ধরে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছিল। সম্প্রতি টানা তিনবারের বন্যায় এ পাড়ার মানুষের দুর্ভোগ আরো অনেক গুন বেড়ে যায়। স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সাধারন পরিবারের এসব মানুষ হাট-বাজারে যেতে নৌকা দিয়ে পারাপার ছাড়া কোন বিকল্প গন্তব্য নেই। অনেক সময় নৌকা না পেলে জরুরী কাজের জন্য সাঁতার কেটে খাল পারি দেতে হয়। স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও এসব সাধারন মানুষের দুঃখ মানবিক বিবেচনায় এনে তাদের পাশে এসে দাড়িয়েছে নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশন নামের এ সামাজিক সংগঠন। সংগঠনের নিজস্ব অর্থ দিয়ে এবং সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে ওই খালের উপর নির্মাণ করেন একটি সুদর্শন বাঁশের সাটারিং সাঁকো। সাঁকো নির্মাণ কাজে ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ছাত্তার, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন খাঁন, সমাজ কল্যান সম্পাদক মাহবুব আলম রাসেল, আইন বিষয়ক সম্পাদক রাজিব আহমেদ রাজু, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মইনুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক সিদ্দেক আলী, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, সহ প্রচার সম্পাদক কলিম উদ্দিন স্থানীয় আরজ আলীসহ লোকজন উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ছাত্তার ও সাধারণ সম্পাদক ফখর উদ্দিন খাঁন জানান, জনকল্যাণ ফাউন্ডেশনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে। অসহায় মানুষের পাশে থেকে তাদের সহায়তায় আত্ম নিয়োগ করা এ সংগঠনের ব্রত। নোয়ারাই ইউনিয়নের প্রবাসী ভাইদের সার্বিক সহায়তার কারনে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে এ সংগঠন। ##

সেলিম মাহবুব
ছাতক, সুনামগঞ্জ।
তাঃ-৩০/৮/২০ইং

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg