আজ ২৯শে আগস্ট শনিবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস এ্যাসোসিয়েশন কমিটির কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাংশা উপজেলার সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন এবং তাদের সবার পরিকল্পনা কিভাবে তাদের নিজের জেলা-উপজেলা কে সবার মাঝে তুলে ধরা যায়। কিভাবে কাজ করলে ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে শিক্ষার দিক থেকে এগিয়ে যেতে পারবে কিভাবে লেখাপড়া করলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের থেকে ভালো ভালো পর্যায়ে যেতে পারবে সেই বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
নিজের উপজেলায় কি কি কাজ করলে উপজেলার উন্নতি হবে। রক্তদান, নিজে রক্ত দেয়া এবং অন্যকে রক্ত দেয়া সম্পর্কে উৎসাহিত করা। মাদকাসক্তি, যারা মাদকের সাথে জড়িত তাদের ওই পথ থেকে সরিয়ে নেয়া এবং কেউ যাতে মাদকাসক্তির না হয় সে সম্পর্কে সচেতন করা। বাল্যবিবাহ, বাল্যবিবাহের কারণে অনেক ছেলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয় এ সম্পর্কে নিজের উপজেলাকে সচেতন করা।
আলামীন হোসেন শাকির
পাংশা