শিরোনাম
বেকার যুবকদের কর্মসংস্থানে পাংশায় গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন রাজবাড়ীতে ট্রাক দিয়ে পথরোধ করে ১১টি গরু ডাকাতি, আহত দুই ব্যবসায়ী গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, সমালোচনার মুখে ফেরত ৩০০ টাকা রাজবাড়ীতে টিআরসি নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন, দালাল থেকে সতর্ক করলেন পুলিশ সুপার পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী ওএসডি, নতুন দায়িত্বে ড. আবদুল কুদ্দুস রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল

বেকার যুবকদের কর্মসংস্থানে পাংশায় গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় ১৪ দিনব্যাপী গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে বয়রাট মিয়াপাড়া যুব সংঘের সার্বিক তত্ত্বাবধানে এবং পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাকিল আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কানাই লাল রায়।

এ সময়  বক্তারা বলেন, যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে বেরিয়ে আসতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। গরু মোটাতাজাকরণ একটি সম্ভাবনাময় খাত। এ খাতে প্রশিক্ষণ নিয়ে যুবক-যুবতীরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন।

আয়োজক সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। এতে ৩০ জন নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য, এলাকার যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও সার্বিক সামাজিক উন্নয়নে বয়রাট মিয়াপাড়া যুব সংঘ ২০২০ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ ছয় বছর কার্যক্রম পরিচালনার পর ২০২৬ সালে সংগঠনটি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg