শিরোনাম
রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ হালিম মন্ডল গ্রেপ্তার গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে চুরির উপদ্রব বাড়ায় আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ী সদর পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেপ্তার কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর উদ্বোধন মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার / ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার সামনের মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, বিআরডিবির সভাপতি হামিদুল হক বাবলু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায়সংশ্লিষ্ট ব্যক্তি, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের গুরুত্ব ও সমবায় সংগঠনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে মানুষের সম্মিলিত উদ্যোগকে কাজে লাগিয়ে অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।

তাঁরা আরও বলেন, সমবায়ের মূল শক্তি পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা। সমবায় সংগঠনগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করা গেলে সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবেন। এ জন্য সমবায়ীদের মধ্যে ঐক্য, দায়িত্বশীলতা ও সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

জাতীয় সমবায় দিবস উদযাপনের মধ্য দিয়ে গোয়ালন্দে সমবায় আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে এর গুরুত্ব তুলে ধরা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg