স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হালিম মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মো. হালিম মন্ডল (৩৮) রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের মৃত তালেব মন্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল হালিম মন্ডলের নিজ বসতঘর ঘেরাও করে। পরে তার দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হালিম মন্ডল একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।