শিরোনাম
রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ হালিম মন্ডল গ্রেপ্তার গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে চুরির উপদ্রব বাড়ায় আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ী সদর পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেপ্তার কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর উদ্বোধন মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার / ২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে শহিদ মহিউদ্দিন আনসার ক্লাব থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে এটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় ব্যানার ও ফেস্টুন হাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু , জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী খান, পৌর যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার মন্ডলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এ দিনে সেনাবাহিনীর অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। সিপাহি-জনতা তাঁকে বরণ করে নেয়।

তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে। দেশের কল্যাণে কাজ করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলীয় কার্যক্রমকে এগিয়ে নিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় বক্তারা তাদের  বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা, ১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতি এবং তৎকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg