শিরোনাম
রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড দৌলতদিয়া ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজবাড়ী জেলা যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ৯ দিন পর শিকলবন্দি নিলয়কে উদ্ধার করল র‌্যাব গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:
রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি ও বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে ‘আইয়ুব হিলটপ সুপার মার্কেট’ নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমান (৫৮)-কে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।

রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে শহরের আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিকসহ সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত ওলিউর রহমান রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে।

রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে শহরের আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা এবং ম্যানেজারকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg